শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তামিলনাড়ু নির্বাচন

থালাপতির দল ৮৫ আসনে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

প্রাথমিক প্রবণতায় অভিনেতা বিজয়ের নতুন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর বড় জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

তামিলনাড়ুতে ২৩৪টি আসনে ভোট পড়েছে। সেখানে বর্তমানে ৮৫টি আসনে এগিয়ে থাকা টিভিকে এবং ৭৭টি আসনে এগিয়ে থাকা এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অপরদিকে কংগ্রেস ও ডিএমডিকের সঙ্গে জোটবদ্ধ শাসক দল ডিএমকে তৃতীয় স্থান দখল করেছে। খবর এনডিটিভির।

অভিনেতা থেকে রাজনীতিতে পা রাখা থালাপতি বিজয় পেরাম্বুরে প্রাথমিক প্রবণতায় এগিয়ে আছেন। তবে পূর্ব তিরুচিরাপল্লিতে তার দল কিছুটা পিছিয়ে আছে। ফলে তার নির্বাচনী অভিষেকের সূচনাস্থল হিসেবে বেছে নেওয়া ডিএমকের দখলে থাকা এই দুটি আসনে ভোটারদের রায়ে বিভক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ও তার দল টিভিকের আত্মপ্রকাশ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে- এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বিজয়ের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাস এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় শক্তিশালী মাত্রা যোগ করেছে।

১২ নম্বর বিধানসভা কেন্দ্র পেরাম্বুর, চেন্নাই উত্তর লোকসভা আসনের অধীনে উত্তর চেন্নাইয়ে অবস্থিত। প্রায় দুই লাখ ২২ হাজার ভোটার নিয়ে এটি শহরের অন্যতম দৃশ্যমান শহুরে এলাকা এবং দ্রাবিড় রাজনীতির একটি ঐতিহ্যবাহী ক্ষেত্র।

সাম্প্রতিক নির্বাচনগুলোতে এই আসনটি ডিএমকের দিকে ঝুঁকেছে। ২০২১ সালে ডিএমকের আর.ডি. শেখর ৫২ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়ে সহজেই জয়ী হন এবং পিটিএমকের এন.আর. ধনবালানকে পরাজিত করেন, যিনি প্রায় ২৫ দশমিক ১০ শতাংশ ভোট পেয়েছিলেন।

আরও পড়ুন

বিজেপি এগিয়ে ১৫২ আসনে, তৃণমূল ১০৫

টেলিভিশনের সম্প্রচারে পেরাম্বুরকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে তুলে ধরা হচ্ছে, কারণ বিজয় এটিকে তার প্রথম নির্বাচনী এলাকা হিসেবে বেছে নিয়েছেন এবং উত্তর চেন্নাইয়ে ডিএমকের শক্ত ঘাঁটিতে সরাসরি তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন।

‘থালাপতি’ নামে পরিচিত বিজয়ের তামিলনাড়ু জুড়ে বিশাল ভক্তসমর্থন রয়েছে। তার রাজনৈতিক আবেদন প্রচলিত জাতভিত্তিক বিভাজন অতিক্রম করে, যা তাকে বাড়তি সুবিধা দিতে পারে। বিশেষ করে, এমন এক রাজ্যে যেখানে জাতিগত রাজনীতি এখনো গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা তাকে বিভিন্ন শ্রেণির ভোটারের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, বিশেষ করে তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে।

ভোরের আকাশ/আ.র

তামিলনাড়ু নির্বাচন

শেয়ার করুন: