ইরান লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস করে দিতে পারে, ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কারণে ক্যালিফোর্নিয়ার শীর্ষ রাজনৈতিক নেতা ও মেয়রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে একটি মধ্যবর্তী নির্বাচনী প্রচারণামূলক সমাবেশে ট্রাম্প মন্তব্য করেন যে, বিশ্ব ও দেশকে নিরাপদ রাখতে ইরান যদি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো শহর নিশ্চিহ্ন করে দেয়, তবে তা হবে একটি "সামান্য মূল্য"।
সমাবেশে সমর্থকদের ট্রাম্প বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তিনি একটি 'বিশাল বিজয়' দেখার আশা করছেন। এরপর ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো শহরে ইরানের হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, তারা একটি শহর ধ্বংস করে দিতে পারে। তাদের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস করতে দিন। যার মূল্য খুবই সামান্য।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধ প্রায় শেষের দিকে। ইরানের ওপর অর্থনৈতিক চাপের মধ্যেও দেশটির টিকে থাকার সক্ষমতা নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরানের নেতাদের ‘ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি’ বলে দাবি করেন ট্রাম্প ।
এদিকে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, ক্যালিফোর্নিয়া দখল করতে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর এবার ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাদের বিদেশি শত্রুদের লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোকে ‘ধ্বংস করতে দেওয়া’ উচিত। মানসিকভাবে বিপর্যস্ত এবং বিপজ্জনক ট্রাম্প। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলেছেন, শহরের বিরুদ্ধে ট্রাম্পের মন্তব্য 'আমাদের নিরাপত্তাকে সম্ভাব্য ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
ভোরের আকাশ/আ.র