শিরোনাম
হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিনমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিনমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, এ ধরনের হামলা কৃষ্ণসাগরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরে সংঘাত ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। বেসামরিক জাহাজে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলা যে পক্ষই চালাক কিংবা এর পেছনে যে যুক্তিই দেখানো হোক, এমন ঘটনা মেনে নেওয়া যায় না।

এরদোগান বলেন, কৃষ্ণসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে। নিরাপত্তা ফিরিয়ে আনতে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে আঙ্কারা।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নতুন গতি পাওয়ায় স্বাগত জানান এরদোগান।

তিনি বলেন, তুরস্কের আয়োজনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আগের আলোচনাগুলো দেখিয়েছে, কূটনীতির মাধ্যমে বাস্তব অগ্রগতি সম্ভব। ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠিত হলে কোনো পক্ষই পরাজিত হবে না।

আরও পড়ুন

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

এ সময় ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে দুই দেশের বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাও প্রকাশ করেন এরদোগান। গত ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া মুক্তবাণিজ্য চুক্তিকে এ লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এরদোগান।

ভোরের আকাশ/ইউএম
 

রাশিয়া-ইউক্রেন

শেয়ার করুন: