শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে আলোচনায় প্রস্তুত ইরান : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের পথে যেতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের জনগণের অধিকার ও স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করেন। তার অভিযোগ, দুই দেশের মধ্যে আলোচনার সময়ই ইরানের ওপর দুটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা তিনি ‘পেছন থেকে ছুরি মারা’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে। সম্ভাব্য এই চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরও পড়ুন

পদত্যাগ করব না আমাকে বরখাস্ত করুক : মমতা

প্রস্তাব অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়েও দুই পক্ষ একমত হতে পারে বলে জানা গেছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভোরের আকাশ/সু.পা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

শেয়ার করুন: