শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করব না আমাকে বরখাস্ত করুক : মমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মমতা ব্যানার্জি। ছবি: সংগৃহীত
মমতা ব্যানার্জি। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বরং প্রয়োজন হলে তাকে বরখাস্ত করা হোক—এমন কড়া অবস্থানও ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (৬ মে) নিজ দলের বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপি নির্বাচনে কারচুপি করে জয় পেয়েছে। তার মতে, এই পরিস্থিতিকে ঘিরে যেসব ঘটনা ঘটছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন। তার ভাষায়, বিজেপি যে সহিংসতা চালাচ্ছে তার বিচার হওয়া প্রয়োজন।

এর আগে ৪ মে ফলাফল ঘোষণার পরও তিনি পদত্যাগ না করার ঘোষণা দেন। সাধারণত নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করলে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন, তবে মমতার অনড় অবস্থানের কারণে নতুন করে সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

এদিকে নির্বাচন-পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে সহিংসতার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, কিছু এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়ি ও অফিসে হামলা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন

সন্তানের কবরের পাশে শোকাহত সেলিনা জেটলি

তবে পশ্চিমবঙ্গ বিজেপি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দলটির দাবি, তাদের কোনো কর্মী বা সমর্থক সহিংসতায় জড়িত নয়। বরং তৃণমূলের কিছু ব্যক্তি বিজেপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিজেপির এক বিবৃতিতে বলা হয়, ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বর্তমানে পাল্টাপাল্টি অভিযোগ ও সহিংসতার মধ্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

ভোরের আকাশ/সু.পা

বিধানসভা নির্বাচন

শেয়ার করুন: