গাজা সংকটে ইসরায়েলের সঙ্গে নতুন গ্যাস চুক্তি মিসরের

চলমান গাজা সংকটের মাঝেই ইসরায়েলের সঙ্গে নতুনভাবে সম্পর্ক স্থাপনের পথে এগোচ্ছে মিসর। দেশটি ইসরায়েলের নিউমেড কোম্পানির সঙ্গে চুক্তির আওতায় একটি গ্যাস পাইপলাইন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।
জানা গেছে, মিসর ২০২৬ থেকে ২০৪০ পর্যন্ত ইসরায়েলের লেভিয়াথান ফিল্ড থেকে মোট ১৩০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করবে। পাইপলাইনের কাজ শুরু হতে পারে চলতি বছরের শেষ প্রান্তিক থেকে, যদিও কিছু মিডিয়া জানাচ্ছে নির্মাণকাজ আগামী বছরের শুরুতে শুরু হবে।
গাজা সীমান্তবর্তী দেশ হিসেবে মিসর বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় দেখিয়েছে। কিন্তু চলমান যুদ্ধ ও ইসরায়েলের হত্যাযজ্ঞের মাঝেও নতুন চুক্তি চূড়ান্ত করা মিসরের নীতি ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কেবলই শক্তি ও জ্বালানির নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়, বরং রাজনৈতিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে পুনঃস্থাপন ও শক্তিশালী করার অংশ হিসেবে দেখা যাচ্ছে।
ভোরের আকাশ//হ.র