শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটের নামে লুট হয়েছে, মমতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভোটের নামে ব্যাপক অনিয়ম হয়েছে এবং কেন্দ্রীয় সহায়তায় ফল প্রভাবিত করা হয়েছে।

সোমবার কলকাতার কালীঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনে অন্তত ১০০টির বেশি আসনে অনিয়ম হয়েছে এবং এতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অন্যায্যভাবে জয় পেয়েছে। মমতার ভাষায়, এটি কোনোভাবেই জনগণের প্রকৃত রায় নয়, বরং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার।

তিনি আরও অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পক্ষপাতমূলক আচরণ করেছে। গণনাকেন্দ্রে তাকে প্রবেশে বাধা দেওয়া হয় এবং সেখানে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।

মমতা বলেন, ভোটের প্রক্রিয়াকে প্রভাবিত করে একতরফা ফলাফল তৈরি করা হয়েছে এবং তিনি এটিকে ‘অনৈতিক জয়’ ও ‘লুট’ হিসেবে আখ্যা দেন।

আরও পড়ুন

তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাসের ৭ দেশ

অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, দল ফলাফল পর্যালোচনা করছে এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান পরে জানানো হবে।

এদিকে নির্বাচনী অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তৃণমূল জানিয়েছে, তারা এই বিষয়ে আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/সু.পা

বিধানসভা নির্বাচন

শেয়ার করুন: