শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সন্তানের কবরের পাশে শোকাহত সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত
সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ, সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াই এবং পারিবারিক টানাপোড়েনের মাঝে এবার চরম মানসিক সংকটে পড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি নিজের প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাকে গভীর শোকে আবিষ্ট অবস্থায় দেখা যায়।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সেলিনা জানান, তিনি দীর্ঘদিন ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। নিজের ট্রমা তুলে ধরতেই এই ভিডিও শেয়ার করতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, বিবাহবিচ্ছেদের শুনানির জন্য অস্ট্রিয়ায় থাকা অবস্থায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি, বরং তাদের অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সন্তানদের মধ্যে কেবল ছেলে শামশেরের সঙ্গে তার দেখা হয়েছিল, যিনি পরে মারা যান। মাতৃত্বের যন্ত্রণা প্রকাশ করে তিনি বলেন, সন্তানদের জন্য সবকিছু ত্যাগ করেও তিনি আজ বিচ্ছিন্নতার কষ্টে ভুগছেন।

সেলিনা অভিযোগ করেন, বৈবাহিক সম্পর্ক রক্ষার জন্য তিনি নিজের দেশ ও কর্মজীবন ছেড়ে বিভিন্ন দেশে বসবাস করেছেন, কিন্তু এখন তাকে চরম অবিচারের মুখোমুখি হতে হচ্ছে। তার দাবি, আইনি বিচ্ছেদের চেষ্টা সত্ত্বেও তার ওপর অযৌক্তিক শর্ত চাপানো হচ্ছে এবং প্রাক-বৈবাহিক সম্পদ নিয়েও টানাটানি চলছে।

তিনি আরও অভিযোগ করেন, সন্তানদের তার থেকে দূরে রাখা হচ্ছে এবং তাদের সামনে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে মানসিকভাবে প্রভাবিত করা হচ্ছে।

আরও পড়ুন

কাকপ্রেম নিয়ে ট্রলের জবাবে নিজের অবস্থানে অনড় ভাবনা

অভিনেত্রী জানান, গত বছরের একটি ঘটনায় তার স্বামী ১৫তম বিবাহবার্ষিকীর উপহার দেওয়ার অজুহাতে তাকে ডিভোর্স নোটিশ দেন। তিনি বলেন, তিনি সবসময়ই সম্মানজনক বিচ্ছেদ চেয়েছিলেন, কিন্তু বাস্তবে তার অধিকার ও স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বিয়ে হয় সেলিনা জেটলির। তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি সন্তানদের ফিরে পাওয়া এবং বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

ভোরের আকাশ/সু.পা

বলিউড অভিনেত্রী

শেয়ার করুন: