শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শত্রু পক্ষের নৌযান মোকাবিলায় হরমুজ প্রণালিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ বলে উল্লেখ করেছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে বলেছেন, আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শন এবং প্রয়োজনে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থান নিতে পারে।

ইরানি অ্যাডমিরাল আরও বলেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালীর পানির গভীরে সমুদ্রতলে অবস্থান করা এবং বিভিন্ন শত্রু জাহাজকে বাধা দেওয়া ও ধ্বংস করা নৌবাহিনীর হালকা সাবমেরিনগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এই সাবমেরিনগুলো "পারস্য উপসাগরের ডলফিন" নামে পরিচিত।

আরও পড়ুন

সাংবাদিক মন্টুর বাসভবনে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ইরানের নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে দেনা ডেস্ট্রয়ারের শহীদদের নাম ও স্মরণে আয়োজিত এক অভিযানে আমাদের দেশের সামুদ্রিক প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের জন্য পারস্য উপসাগরের ডলফিনগুলো পানির উপরে উঠে এসেছিল এবং কয়েকটি প্রদর্শনীমূলক মহড়া শেষে তাদের নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আবার গভীর সমুদ্রে ফিরে গেছে।

সূত্র : তাসনিম নিউজ ও পার্সটুডে

ভোরের আকাশ/এনএস

হরমুজ প্রণালীসাবমেরিন মোতায়েন

শেয়ার করুন: