শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক মন্টুর বাসভবনে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৬, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বরিশাল আইনজীবী সমিতি ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শোক প্রকাশের পাশাপাশি মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসভবনে যান তিনি। এসময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, 'অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু' ছিলেন বরিশালের সাংবাদিকতা ও আইন অঙ্গনের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দীর্ঘদিন সমাজের জন্য কাজ করে গেছেন। 

তার মৃত্যু বরিশালের জন্য অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও সাহসী নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকতা ও আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং আইন পেশার মর্যাদা রক্ষায় মরহুম মন্টু',র অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবেন।

আরও পড়ুন

মাগুরার বাজারে অপরিপক্ক লিচুর ছড়াছড়ি

উল্লেখ্য, শনিবার (০৯ মে) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভোরের আকাশ/ র.ই

বিএনপি নেতাআবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

শেয়ার করুন: