শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

পাল্টা হুমকি ইরানের, ৮ সেতুতে হামলার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের কারাজ শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অভিযোগের পর পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ প্রেক্ষাপটে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ মধ্যপ্রাচ্যের আটটি গুরুত্বপূর্ণ সেতুর একটি তালিকা প্রকাশ করেছে, যেগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ইঙ্গিত করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভির এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ইরানের সবচেয়ে উঁচু ‘বি-১’ সেতুতে দুটি ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় এই তালিকা প্রকাশ করা হয়।

ইরানের ‘হিট লিস্ট’-এ থাকা সেতুগুলো- কুয়েতের শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ সমুদ্র সেতু, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু, আল মাকতা সেতু এবং শেখ খলিফা সেতু, সৌদি আরব ও বাহরাইন সংযোগকারী কিং ফাহাদ কজওয়ে এবং জর্ডানের কিং হুসেন সেতু, দামিয়া সেতু এবং আবদুন সেতু।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ (১৩৬ মিটার উঁচু) এবং নির্মাণাধীন ‘বি-১’ সেতুটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। তেহরান থেকে কারাজ শহরকে যুক্ত করতে যাওয়া এই সেতুটিতে হামলার পর ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার’ হুমকি দেন।

আলবোরজ প্রদেশের ডেপুটি গভর্নর কুদরতুল্লাহ সাইফ জানিয়েছেন, এই হামলায় ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই সেতুটির বিশাল অংশ ভেঙে পড়ছে। ট্রাম্প সেই ভিডিও শেয়ার করে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সবচেয়ে বড় সেতুটি ধসে পড়েছে, যা আর কখনো ব্যবহার করা যাবে না—এরকম আরও অনেক কিছু ঘটবে! ইরানের এখনই সময় আলোচনায় বসার, নাহলে এই মহান দেশটির অবশিষ্ট আর কিছুই থাকবে না।’

হামলার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, নির্মাণাধীন সেতুর মতো বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানিদের আত্মসমর্পণ করানো যাবে না। এটি শত্রুর পরাজয় এবং নৈতিক পতনেরই বহিঃপ্রকাশ।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযানে এখন পর্যন্ত তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ীসহ ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পালটা হামলা চালিয়ে যাচ্ছে।

ইরান যুদ্ধ

শেয়ার করুন: