শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের যুদ্ধবিমানের নিরাপত্তায় ইরানি প্রতিনিধিরা ফিরেছিলেন: নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানের শীর্ষ কর্মকর্তাদের বহরে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। বুধবার (০১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শেষে দেশে ফেরার পথে ইরানি প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে ছিল ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাতে পারে ইসরায়েল। এমন ঘটনা ঘটলে চলমান শান্তি আলোচনা ভেঙে পড়ার পাশাপাশি নতুন করে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারত।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে ইরানকে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানি নেতাদের ওপর যেকোনো হামলা কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারত।

দ্য নিউইয়র্ক টাইমস আরও জানায়, আলোচনার সময় গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য টার্গেট তালিকায় রয়েছেন—এমন তথ্য পাওয়ার পর ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে তার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানায়।

এদিকে, ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তেহরানও ওয়াশিংটনের কাছে নিশ্চয়তা চেয়েছিল, যাতে আলোচনায় অংশ নেওয়া তাদের প্রতিনিধিদলকে লক্ষ্য করে কোনো হামলা না হয়।

আরও পড়ুন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৮

প্রতিবেদন অনুসারে, এপ্রিলে ইসলামাবাদ সফরের সময় নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানের যুদ্ধবিমান ইরানি প্রতিনিধিদলের বহনকারী বিমানকে যাতায়াতের সময় এসকর্ট দেয়। ফেরার পথে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো প্রতিনিধিদলকে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দাবি করা হয়, ইরাক সীমান্তঘেঁষা পশ্চিম দিক দিয়ে দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে।

গালিবাফের সফরসঙ্গী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মদি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেও দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: