শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ে ৯৭ পাকিস্তানি সেনা হত্যার দাবি বিএলএফের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) জুলাই মাসে পাকিস্তানি সেনাবাহিনীর ৯৭ সদস্যকে হত্যার দাবি করেছে। বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট (টিবিপি)-এর বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

সম্প্রতি প্রকাশিত বিএলএফের মাসিক অপারেশনাল প্রতিবেদনে গোষ্ঠীটির মুখপাত্র মেজর গোহরাম বালোচ দাবি করেন, জুলাইজুড়ে বেলুচিস্তানের মাসটাং, খুজদার, বাসিমা, মান্দ, তাম্প, কাহান, চাগাই, খারান, কালাত, কোয়েটা, জামরুয়ান, সুরাব, মাশকেল, বুলেদা, পাসনি, রাখনি, নাল, খুদান, বালনেগর ও মাশকেসহ ২৩টি জেলায় পাকিস্তানি সেনাবাহিনী ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মোট ৪৮টি অভিযান চালানো হয়েছে।

বিএলএফের দাবি, এসব অভিযানে ৯৭ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজন বালোচকে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া, গোষ্ঠীটি দাবি করেছে যে, অভিযানের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ১৫টি সামরিক যান ধ্বংস এবং আরও পাঁচটি যান জব্দ করা হয়েছে।

মেজর গোহরাম বালোচের ভাষ্য অনুযায়ী, এসব অভিযানের উদ্দেশ্য ছিল বেলুচিস্তানে পাকিস্তানের “ঔপনিবেশিক কাঠামো” দুর্বল করা, প্রাকৃতিক সম্পদের শোষণ প্রতিরোধ করা এবং পাকিস্তানি সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

আরও পড়ুন

হামাসকে পূর্ণ নিরস্ত্রীকরণের পরই গাজা ছাড়বে ইসরায়েলি সেনা : বোর্ড অব পিস

তিনি আরও দাবি করেন, জুলাই মাসের সবচেয়ে বড় অভিযানটি ২২ জুলাই মাসটাং জেলার খাদকোচা তহসিলে পরিচালিত হয়। ওই অভিযানে ১৭ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও ১০ জন আহত হন বলে বিএলএফ দাবি করেছে।বিএলএফ আরও দাবি করেছে, জুলাই মাসের অভিযানে বেলুচিস্তানের নয়টি এলাকা থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করা হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ তারা নিয়েছে।

মেজর গোহরাম বালোচ বলেন, বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জিত না হওয়া পর্যন্ত বিএলএফ “আরও উদ্ভাবনী, বৈচিত্র্যময় ও তীব্র” সশস্ত্র অভিযান চালিয়ে যাবে। তবে বিএলএফের এসব দাবির বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র : এএনআই, ফার্স্টপোস্ট

ভোরের আকাশ/সু.পা

বিএলএফের, পাকিস্তানি সেনা হত্যা

শেয়ার করুন: