শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনেমা-গান ও থিয়েটার কার্যক্রম বাড়াতে শুরা কাউন্সিলের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিনেমা-গান ও থিয়েটার কার্যক্রম বাড়াতে শুরা কাউন্সিলের নির্দেশ
সিনেমা-গান ও থিয়েটার কার্যক্রম বাড়াতে শুরা কাউন্সিলের নির্দেশ

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে সিনেমা, সংগীত, থিয়েটার ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছে দেশটির শুরা কাউন্সিল। পাশাপাশি সাংস্কৃতিক কমিশনগুলোর আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে, যাতে এগুলো আরও কার্যকর ও টেকসইভাবে কাজ করতে পারে।

সৌদি বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানায়, সোমবার (১৪ জুলাই) অনুষ্ঠিত শুরা কাউন্সিলের এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নতুনত্ব আনার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, সম্প্রতি আবিষ্কৃত প্রত্নসম্পদ ও নিদর্শনগুলো যেন প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়া থিয়েটার সংস্কৃতিকে আবারও স্কুল পর্যায়ে ফিরিয়ে আনার প্রস্তাব তুলে ধরে কাউন্সিল জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় থিয়েটারগুলোর গতিশীলতা বাড়ানো দরকার।

বৈঠকে শুরা কাউন্সিলের সদস্যরা খেলাধুলা, বাণিজ্য এবং সৌদি সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ নিয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, শুরা কাউন্সিল হচ্ছে সৌদি আরবের একটি সরকারি উপদেষ্টা পরিষদ, যারা বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।

সূত্র: সৌদি গ্যাজেট

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: