শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুতিন ও আমি একসঙ্গে না হলে শান্তি সম্ভব নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুতিন ও আমি একসঙ্গে না হলে শান্তি সম্ভব নয়: ট্রাম্প
পুতিন ও আমি একসঙ্গে না হলে শান্তি সম্ভব নয়: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় যতক্ষণ না তিনি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে বসেন—এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ মে) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "পুতিন এবং আমি একসঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না।"

তিনি আরও বলেন, "তিনি (পুতিন) তুরস্কে যাচ্ছেন না কারণ তিনি ভেবেছেন আমি সেখানে যাব। আমি না গেলে তিনিও যাবেন না।"

ট্রাম্প বলেন, "আপনি পছন্দ করুন আর না করুন, যতক্ষণ না আমরা দুজন একসঙ্গে হই, ততক্ষণ কিছুই হবে না। কিন্তু এই যুদ্ধ থামাতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।"

এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৃহস্পতিবার তুরস্কে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়ে দিয়েছেন, পুতিন আলোচনায় অংশ নিলে তিনিও বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত প্রতিনিধিদলের তালিকায় পুতিনের নাম নেই।

বিশ্লেষকরা মনে করছেন, শীর্ষ পর্যায়ের সরাসরি সংলাপ ছাড়া এই সংকট নিরসনের আশা ক্ষীণ।

ভোরের আকাশ//হ.র

ডোনাল্ড ট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্রভ্লাদিমির পুতিনরাশিয়া

শেয়ার করুন: