শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

ওমানের সুলতান ও আরাঘচির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর লক্ষ্যে মধ্যস্থতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমানের রাজধানী মাস্কাটে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার আল-জাজিরার প্রতিবেদনে ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আঞ্চলিক বর্তমান পরিস্থিতি এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

সংঘাত শুরু হওয়ার পর থেকেই ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটি একদিকে যেমন উত্তেজনা কমাতে আলোচনার আয়োজন করছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে অবৈধ এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানায়, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় কূটনৈতিক প্রচেষ্টা, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।

এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও টেলিফোনে কথা বলেন আরাঘচি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: