শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানে বিক্ষোভে ৪১ হাজার মানুষ নিহতের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। এই সংঘাত আজ মঙ্গলবার (১৭ মার্চ) ১৮তম দিনে গড়ানোর পর আরেক বিতর্কিত দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত জানুয়ারিতে ইরানজুড়ে চলা বিক্ষোভে ৩২ হাজার বিক্ষোভকারী নিহত হওয়ার কথা আগে বললেও, ট্রাম্প এখন দাবি করেছেন যে, এই সংখ্যা ৪১ হাজারের মতো উচ্চ হতে পারে।

তিনি বলেন, এটি বেশ ভয়াবহ ব্যাপার। ন্যাটোকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় যোগ দিতে অস্বীকার করে ন্যাটো ‘এক ভয়াবহ বোকামি’ করছে। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি হোয়াইট হাউস থেকে সরাসরি ভাষণ দেন, যেখানে তিনি ন্যাটোর ওপর তার ক্ষোভ প্রকাশ করেছেন।

হরমুজ প্রণালিতে সৈন্য পাঠানোর অনুরোধের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাদের সাহায্য করতে চায় না, যা সত্যিই আশ্চর্যজনক, আশ্চর্যজনক।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই।

তিনি যোগ করেন, ন্যাটো একটি অত্যন্ত বোকামিপূর্ণ ভুল করছে।

ইরানের ওপর অন্যায্য হামলা করায় মার্কিন এক কর্মকর্তার পদত্যাগ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, কাউন্টারটেরোরিজম ডিরেক্টরের পদত্যাগ ‘ভালো হয়েছে’।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি নিরাপত্তার বিষয়ে অত্যন্ত দুর্বল ছিলেন।

প্রেসিডেন্ট আরও বলেন, যখন আমি তার বিবৃতি পড়লাম, আমার মনে হলো তার চলে যাওয়াটাই ভালো হয়েছে, কারণ তিনি বলেছিলেন ইরান কোনো হুমকি নয়। সব দেশই বুঝতে পেরেছিল ইরান কতটা বড় হুমকি।

ভোরের আকাশ/নি

ইরানট্রাম্প

শেয়ার করুন: