শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি বুলডোজার গুঁড়িয়ে দিল ৫০ ফিলিস্তিনি দোকান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেরুজালেমের দক্ষিণ-পূর্বে একটি শহরের প্রান্তে ইসরায়েলি বুলডোজার এ সপ্তাহে কয়েক ডজন ফিলিস্তিনি দোকান ভেঙে দিয়েছে। দখলকৃত পশ্চিম তীরে বসতি-সংযুক্ত একটি সড়ক প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

বসতি সম্প্রসারণবিরোধী সংগঠন ‘পিস নাউ’-এর পরিচালক হাগিত ওফরান বলেন, যে দোকানগুলো ভাঙা হয়েছে, সেগুলো সেই জায়গায় যেখানে ইসরায়েল নতুন একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করছে। এই সড়কটি ফিলিস্তিনি যানবাহনকে আলাদা পথে সরিয়ে দেবে, যাতে ই১ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ কার্যত বন্ধ করা যায়। মঙ্গলবারের এই উচ্ছেদ অভিযান চালানো হয় আল-আইজারিয়া শহরে।

এর এক সপ্তাহেরও কম সময় আগে কিছু দোকানমালিককে ‘পারমিট ছাড়া নির্মাণ’ অভিযোগে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আইনজীবীরা ইসরায়েলি সুপ্রিম কোর্টে আপিল করলেও উচ্ছেদ কার্যক্রম থেমে থাকেনি।

আরও পড়ুন

'নতুন কুঁড়ি' স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা

মানবাধিকার সংগঠনগুলো এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই উচ্ছেদ ইসরায়েলের এমন পরিকল্পনার অংশ, যেখানে পরিবহন ব্যবস্থায় পরিবর্তন এনে ইসরায়েলি ও ফিলিস্তিনি আইডি ধারীদের জন্য আলাদা সড়ক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। দোকান মালিক মোহাম্মদ আবু ঘালিয়ে ধ্বংসযজ্ঞ দেখে বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, আমার বাবা ৪৮ বছর ধরে দিন-রাত পরিশ্রম করে নিজের ও সন্তানদের জন্য এই ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এক রাত-এক দিনে সব শেষ হয়ে গেল।

ভোরের আকাশ/নি
 

ইসরায়েল

শেয়ার করুন: