শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

নাইজেরিয়ায় পুলিশের গাড়িবহরে সশস্ত্র হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে পুলিশের একটি গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে অন্তত আটজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ হামলায় পাঁচ পুলিশ সদস্য ও রাজ্য সরকারের সহযোগী নিরাপত্তা বাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় স্বেচ্ছাসেবী নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জামফারা কমিউনিটি প্রোটেকশন গার্ডের (সিপিজি) কমান্ড্যান্ট লাওয়াল হারুনা বলেন, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং তিনজন সিপিজি সদস্য রয়েছেন। রাজ্য সরকারের সমর্থনপুষ্ট এই বাহিনী নিরাপত্তা অভিযানে পুলিশকে সহযোগিতা করে।

সিপিজি সদস্য আবুবকর ইসা জানান, জামফারার তসাফে স্থানীয় সরকার এলাকার গিদান-গিয়ে গ্রামের কাছে হামলাটি ঘটে। নিরাপত্তাকর্মীদের বহনকারী ১৫ আসনের একটি বাস লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে গাড়িটি ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরে ঘটনাস্থল থেকে পাঁচ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের কাছ থেকে পাঁচটি একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রয়টার্সকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তবে কতজন এখনো নিখোঁজ, সে বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে অপহরণ, সশস্ত্র হামলা ও নিরাপত্তাহীনতার ঘটনা প্রায়ই ঘটে। মঙ্গলবারের এই হামলা ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগ আরও বাড়িয়েছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: