শিরোনাম
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পক্ষ থেকে জীবনের হুমকি আসার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি তার বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে দুটি সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য নিউ ইয়র্ক টাইমস এক খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গত মাসের শেষের দিকে রয়টার্স কর্তৃক দেখা একটি স্মারকপত্রে সতর্ক করেছিলেন, মার্কিন কর্মী এবং আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে ইরানি ষড়যন্ত্র একটি উন্নত পর্যায়ে পৌঁছেছে।

গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট, যার লক্ষ্য ছিল তেহরানকে জাহাজ চলাচলে হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আক্রমণ করার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি মূলত বন্ধ রয়েছে।

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের সঙ্গে পরিচালিত এই অর্থনৈতিক চাপ অভিযানটির মধ্যে ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা এবং অন্যান্য আর্থিক সেবা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওমানের একটি দ্বীপ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, কারণ ঘাঁটিটি হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক জাহাজ পাহারায় সহায়তা করছিল বলে তেহরানের দাবি।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইমেইল করা এক বিবৃতিতে বলেন, ‘ইরানি শাসনের হুমকিতে অর্থমন্ত্রী দমে যাবেন না এবং তিনি অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন ও অবরোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন, যা একসঙ্গে ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলছে।’

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বেসেন্টের প্রতি হুমকির তীব্রতা কতটা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে নিশ্চিত হওয়ার পরপরই বেসেন্ট যে ১ কোটি ২৫ লাখ ডলারে একটি জর্জটাউন ম্যানশন কিনেছিলেন, ওয়াল স্ট্রিট জার্নালে সেটির আকাশপথের ছবি বা এরিয়াল ভিউ প্রকাশিত হওয়ার পর বেসেন্টের চারপাশের নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পায়।

সূত্রটি জানিয়েছে, ছবিটি থেকে বেসেন্টের বাড়ির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল এবং সুরক্ষার জন্য তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। সূত্রটি আরও বলে, ‘জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বাড়তে থাকা হুমকির মুখে দায়িত্বশীল আচরণ করার বাধ্যবাধকতা রয়েছে সংবাদমাধ্যমের।’

ইরান এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে কর্মকর্তা বা ব্যক্তিবর্গের ওপর হামলার ষড়যন্ত্রের কথা অস্বীকার করেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা লক্ষ্য করেছেন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ও বিদেশে অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত।

আরও পড়ুন

শিল্পকারখানায় অস্থিরতা ঠেকাতে বিজিবির ৩৩ প্লাটুন মোতায়েন

চলমান যুদ্ধে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আমেরিকান ও ইসরায়েলি হামলায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ ইরানি কর্মকর্তারাও নিহত হয়েছেন। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

ভোরের আকাশ/ইউএম
 

মার্কিন অর্থমন্ত্রী

শেয়ার করুন: