শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরিয়ায় সেনা সদরদপ্তরে ইসরায়েলের হামলা, 'দুর্বল' প্রমাণ হচ্ছেন প্রেসিডেন্ট সারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরিয়ায় সেনা সদরদপ্তরে ইসরায়েলের হামলা, 'দুর্বল' প্রমাণ হচ্ছেন প্রেসিডেন্ট সারা
সিরিয়ায় সেনা সদরদপ্তরে ইসরায়েলের হামলা, 'দুর্বল' প্রমাণ হচ্ছেন প্রেসিডেন্ট সারা

সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদরদপ্তরে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুলাই) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট আহমেদ আল সারা দায়িত্ব নেওয়ার পর সিরিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় হামলাগুলোর একটি এটি। গত সপ্তাহে সুয়েদা শহরে দ্রুজ এবং বেদুঈন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর সেখানে প্রবেশ করে সিরীয় বাহিনী। এরপর থেকেই ইসরায়েল একের পর এক হামলা শুরু করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার নতুন সরকার এখন গঠনপর্বে রয়েছে। তাদের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী উভয়ই দুর্বল। এই মুহূর্তে ইসরায়েলের টানা হামলার ফলে দেশটির সামরিক দুর্বলতা আরও প্রকট হয়ে উঠছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের সময়ও সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। টানা ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৪০০ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সিরিয়াকে কৌশলগতভাবে পঙ্গু করে দেয় তারা।

নতুন প্রেসিডেন্ট সারা স্পষ্টভাবে জানিয়েছেন, তার সরকার যুদ্ধ চায় না। তবে বাস্তবতা হলো, ইসরায়েলের সঙ্গে প্রতিরোধ গড়ার সামরিক সক্ষমতাও তাদের নেই। ফলে ইসরায়েলের এসব আক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারছেন না তিনি।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি প্রেসিডেন্ট সারাকে শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে নয়, নিজ দেশের জনগণের চোখেও দুর্বল হিসেবে উপস্থাপন করছে। সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও জানিয়েছে বিবিসি।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: