শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে একজোট হয়েছে চীন ও পাকিস্তান।

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পাঁচ দফা শান্তি উদ্যোগ ঘোষণা করেন। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই যৌথ উদ্যোগের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইরানে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন। ইরানে ও সংলগ্ন অঞ্চলে সংঘাতের বিস্তার রোধে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘোষিত পাঁচ দফা উদ্যোগের মূল বিষয়বস্তু হলো-
তাৎক্ষণিক যুদ্ধবিরতি: শত্রুতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
শান্তি আলোচনা শুরু: ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। এই আলোচনা শুরু করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও পাকিস্তান।
বেসামরিক সুরক্ষা: বেসামরিক নাগরিক ও অসামরিক লক্ষ্যবস্তুতে যেকোনো ধরনের হামলা বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।
নৌপথের নিরাপত্তা: আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল রুটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘমেয়াদি কাঠামো: জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ব্যাপক ও কার্যকর শান্তি কাঠামো প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্য এই যৌথ উদ্যোগ অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/নি

চীন-পাকিস্তান

শেয়ার করুন: