শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রথীন্দ্র বোস বিধানসভার নতুন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম অধিবেশনের স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পিকার পদে রথীন্দ্র বোসের নাম প্রস্তাব করেন। প্রোটেম স্পিকার তাপস রায় তাকে নির্বাচিত ঘোষণা করেন। বিজেপির ২০৭ জন বিধায়ক তার পক্ষে সমর্থন জানান। খবর হিন্দুস্থান টাইমসের।

রথীন্দ্র বোসকে বৃহস্পতিবার স্পিকার পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। অন্যদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) কোনো প্রার্থী না দেওয়ায় তার নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৯৪ সদস্যের পরিষদে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে রথীন্দ্র বোসের স্পিকার হওয়া ছিল অনেকটাই নিশ্চিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব দিতেই বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে। গত এক দশকে অঞ্চলটি দলটির অন্যতম শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত রথীন্দ্র বোস পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং উত্তরবঙ্গের পরিচিত রাজনৈতিক মুখ।

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯

এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের দায়িত্ব পালন করেন। বামফ্রন্ট সরকারের সময় সৈয়দ আবদুল মনসুর হাবিবুল্লাহ ও হাশিম আবদুল হালিমও এই পদে ছিলেন।

স্পিকার নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য দেন। বিরোধীদলীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবং নির্বাচনের পর সহিংসতার অভিযোগও উত্থাপন করেন।

ভোরের আকাশ/সু.পা

বিধানসভা স্পিকার

শেয়ার করুন: