শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের জবাব চায় ইরান: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কী অবস্থান নেয়, তার ওপর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আরাঘচি বলেন, আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কারণ, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে ইরানের প্রশ্নগুলোর জবাবে অপর পক্ষ কী জানায়, তার ওপর।

তিনি বলেন, আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। কারণ, এই সিদ্ধান্ত নির্ভর করছে আমাদের প্রশ্নের জবাবে অপর পক্ষ কী উত্তর দেয়, তার ওপর।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরাঘচি। এ সময় তিনি স্পষ্ট করেন, তাঁর এবারের সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা ছিল না।

আরও পড়ুন

'ইরানকে বৈশ্বিক অর্থনীতি জিম্মি করতে দেওয়া হবে না'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান আগে জানানো সাতটি শর্তের বিষয়ে এখনো অনড় রয়েছে এবং যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষা করছে। এসব শর্ত বাস্তবায়িত হলে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে বলে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের প্রস্তাবের বিষয়ে কী জবাব দেওয়া হয়েছে, কিংবা হরমুজ প্রণালি পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে কবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ডন

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: