শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ সময়ে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তাসংস্থাটি বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নতুন করে আরও ৭০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে।

শনিবার (১৬ আগস্ট) দেওয়া সর্বশেষ এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরও ৩৮৫ জন আহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।
মৃত্যুর এই হিসাব শুধু বোমা ও গোলাবর্ষণেই সীমাবদ্ধ নয়। খাদ্য সংকট ও অপুষ্টিজনিত জটিলতায়ও বাড়ছে প্রাণহানি। সর্বশেষ ১১ জন মানুষের মৃত্যু হয়েছে তীব্র ক্ষুধা ও অপুষ্টির কারণে, যাদের মধ্যে একজন শিশু। চলমান মানবিক বিপর্যয়ে এখন পর্যন্ত দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন ২৫১ জন, যাদের মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।

গাজার স্বাস্থ্য বিভাগ জানায়, টানা বোমাবর্ষণ ও সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বহু এলাকাজুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে অসংখ্য মরদেহ। অনেকের পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না।

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে পুনরায় আক্রমণ শুরু করার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০ হাজার ৩৬২ জন এবং আহত হয়েছেন ৪৩ হাজার ৬১৯ জন।

এছাড়া ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর হামলা চালানো অব্যাহত রেখেছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭৫ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

ভোরের আকাশ/তা.কা

গাজা যুদ্ধফিলিস্তিনিফিলিস্তিন-ইসরায়েল সংঘাতইসরায়েল

শেয়ার করুন: