শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই : খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ/সু.পা
ভোরের আকাশ/সু.পা

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বয়কটের ডাক দেওয়া স্থানীয়দের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুইদিনে ৩০ জনের অধিক নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন অসংখ্য মানুষ। কাশ্মিরের একাধিক সূত্র বলেছে, সোমবার (২৭ জুলাই) থেকে নিরাপত্তা বাহিনী নির্বাচন বর্জনের ডাক দেওয়া অনেক আন্দোলনকারীকে হত্যা করা গয়েঝে।

নিহতদের মধ্যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) মূল কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন।

সাধারণ মানুষের ওপর নিরাপত্তাবাহিনীর এমন সহিংসতা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, কাশ্মিরে যারা বিক্ষোভ করছে তারা পাকিস্তানের শত্রু। আর তারা ভারতীয়দের যেমন শত্রু হিসেবে বিবেচেনা করেন, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের ঠিক একই রকম শত্রু হিসেবে বিবেচনা করছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক পাকিস্তানের প্রভাবশালী এ মন্ত্রীকে বিক্ষোভ নিয়ে প্রশ্ন করেন। তাকে জিজ্ঞেস করা হয় তারা বিক্ষোভকারীদের সঙ্গে কোনো সংলাপে বসবেন কি না।

আরও পড়ুন

ইরাকে মার্কিন-সৌদি হামলায় পিএমএফের ৮ সদস্য নিহত

জাবে খাজা আসিফ বলেন, “ভারত আমাদের শত্রুদের যে ক্যাটাগরিতে রয়েছে, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের আমি সেই ক্যাটাগরিতেই রাখি। এবং ভারতের মতো তাদেরও আমি শত্রু হিসেবে বিবেচনা করি।”

গত ৫ জুন পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচনবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে পাকিস্তানি বাহিনীর সহিংসতায় মোট ৮০ জন নিহত হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করছেন। এ সময় আন্দোলনকারীদের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: