শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অঞ্চলে ইরানি দ্বীপ লারাকে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে জর্ডানে যুক্তরাষ্ট্রের দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে দেওয়া সেই বিবৃতিতে বলা হয়েছে, লারাক দ্বীপে মার্কিন বাহিনীর বিমান হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে মার্কিন বাহিনীর ‘কিং হুসেইন’ এবং ‘আজরাক’ বিমান ঘাঁটি লক্ষ্য করে রোববার (৩০ আগস্ট) দিবাগত মধ্যরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা পরিচালনা করেছে আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি দাবি, কিং হোসেইন ও আজরাক বিমান ঘাঁটির প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে যদি মার্কিন বাহিনী ইরানের ভূখণ্ডে কোনো হামলা পরিচালনা করে, সেক্ষেত্রে পাল্টা জবাব হবে এই হামলার চেয়েও কঠিন।

এর আগে রোববার রাতে হরমুজ প্রণালী অঞ্চলে অবস্থিত লারাক দ্বীপে বিমান অভিযান চালিয়ে দু’টি লাঞ্চার ধ্বংস করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, লারাক দ্বীপের এ দু’টি লাঞ্চার হরমুজে জলমাইন স্থাপনের কাজে ব্যবহার করা হতো।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ বন্যা, নিখোঁজ ১৫

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, হরমুজ প্রণালিতে আইআরজিসির পেতে রাখা সব মাইন অপসারণ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে রোববার রাতে লারাক দ্বীপে হামলার পর যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরানের এমপি ইব্রাহিম আজিজি বলেন, “কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি হামলার জবাবে বিধ্বসংসী, যন্ত্রণাদায়ক এবং শিক্ষামূলক পাল্টা জবাব দেওয়া হবে। পাল্টা হামলা আসছে, এবার শুধু দৌড়ান।” সূত্র : আনাদোলু এজেন্সি, এএফপি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: