শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোজতবা খামেনির সমর্থনে রাস্তায় লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে রাস্তায় নামে লাখো মানুষ। রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে এই বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আল জাজিরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশের উপস্থিতি প্রত্যাহারের দাবি জানায়।

সমাবেশে অংশ নেওয়া মানুষজন দেশটির সাবেক ও বর্তমান নেতৃত্বের পক্ষে স্লোগান দেয় এবং যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ ও বিভিন্ন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়। একই দিনে ইরানের অন্যান্য শহরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। এদিকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার ৬২তম দিনে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

আরও পড়ুন

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের অবরোধ কার্যকর হয়েছে। হরমুজ প্রণালির উত্তেজনা বাড়ার মধ্যে তিনি তেহরানকে ‘পরাজয় মেনে নেওয়ার’ আহ্বান জানিয়ে আসছেন। তবে ইরান এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এই পদক্ষেপকে অকার্যকর বলে মন্তব্য করেছেন।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত তারা কূটনৈতিক সুযোগ বজায় রাখার স্বার্থে সংযম প্রদর্শন করেছে। এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার প্রভাব বিশ্ববাজারেও পড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারের উপরে উঠে গেছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ভোরের আকাশ/সু.পা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

শেয়ার করুন: