শিরোনাম
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

দক্ষিণ কোরিয়ায় ৩২ গাড়ির সংঘর্ষ, আহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে সিওংনাম শহরের বুন্দাং জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

অগ্নিনির্বাপণ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে বাসটি একাধিক যানবাহনকে ধাক্কা দেয়। ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ কয়েকটি গাড়িও এর মধ্যে ছিল। পরে বাসটি সড়কের মাঝখানের বিভাজক দেয়ালে গিয়ে আঘাত করে।

দুর্ঘটনায় মোট ৩২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি ব্যক্তিগত গাড়ি রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকর্মী ও ৩৩টি উদ্ধারযান পাঠানো হয়। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সেখানে জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়।

আরও পড়ুন

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে সড়কের মাঝখানের বিভাজক দেয়ালের ওপর আটকে রয়েছে। সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, বাসচালকও আহত হয়েছেন। গাড়ির ভেতর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করার পরিকল্পনা করছে পুলিশ। এ জন্য ক্ষতিগ্রস্ত যানবাহনের ড্যাশক্যামের (ব্ল্যাক বক্স) রেকর্ড এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এসবিএস।

ভোরের আকাশ/ইউএম

শেয়ার করুন: