শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী বেন-গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজা অভিমুখী সাহায্যকারী বহরের (ফ্লোটিলা) ফরাসি কর্মীদের প্রতি ‘অগ্রহণযোগ্য আচরণের’ দায়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের ওপর হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এক বিবৃতিতে জানান, তারা গাজা অভিমুখী এই সাহায্যকারী বহরের পন্থার সঙ্গে একমত নন। কারণ এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফলাফল বয়ে আনে না, বরং কূটনৈতিক এবং কনস্যুলার পরিষেবাগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তবে এই দ্বিমতের পরেও কোনো ফরাসি নাগরিকের ওপর হুমকি, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না, বিশেষ করে তা যদি কোনো দেশের সরকারি কর্মকর্তার পক্ষ থেকে বা তার ইন্ধনে আসে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপে শক্তিশালী ভূমিকম্প

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ফরাসি নাগরিকদের ওপর এই বর্বরতা নতুন কিছু নয়। এটি মূলত বেন-গভিরের দীর্ঘদিনের আপত্তিকর বক্তব্য, উগ্র কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনবরত ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার ধারাবাহিকতারই একটি অংশ।

সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বিদেশি মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাদের আটক করার পর তাদের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হিসেবেই ফ্রান্স সরকার ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করল। সূত্র: আল-জাজিরা।

ভোরের আকাশ/নি             

ফ্রান্স

শেয়ার করুন: