শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যৌন নির্যাতন মামলায় ট্রাম্পের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলা বাতিলের আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট)। ফলে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল থাকল।

এই মামলা করেছিলেন মার্কিন লেখিকা ও কলামিস্ট ই. জেন ক্যারল, যিনি ট্রাম্পের বিরুদ্ধে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন। ট্রাম্পের আইনজীবী দল মামলাটি বাতিলের জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল।

গতকাল দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট ওই পিটিশন নাকচ করে দেয়। তবে আদালত কেন এই আবেদন খারিজ করা হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে জেন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন। তার অভিযোগ, ১৯৯৬ সালে নিউইয়র্কের ম্যানহাটানে বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন।

আরও পড়ুন

কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ৩৭৭, আক্রান্ত ১৩০০ ছাড়িয়ে

২০২৩ সালের মে মাসে নিম্ন আদালত মামলার রায়ে জেন ক্যারলের পক্ষে রায় দেয় এবং ট্রাম্পকে দায়ী করে। এরপর সেই রায় চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আপিল করেন ট্রাম্পের আইনজীবীরা। তবে ফেডারেল আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে।

পরবর্তীতে ২০২৫ সালে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সর্বশেষ রায়ে সুপ্রিম কোর্ট সেই আপিল খারিজ করে দেয়, ফলে নিম্ন ও ফেডারেল আদালতের সিদ্ধান্ত কার্যত বহাল থাকল। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

ট্রাম্প প্রশাসন

শেয়ার করুন: