শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

চীনে ভূমিধসে ১১ প্রাণহানি, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৩ জুলাই) ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও ৫০ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির।

শুক্রবার (২৩ জুলাই) চীনের চংছিং শহরের পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী এলাকায় থাকা কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে।

ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের পাথর ও মাটির স্তূপ ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক সম্পূর্ণভাবে ঢেকে গেছে।

পেংশুই কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, জীবিতদের শনাক্ত ও অনুসন্ধানের একাধিক ধাপ সম্পন্ন করার পরও ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ, বিশাল আকারের পাথর, সীমিত কর্মপরিসর এবং পাহাড়ের ঢালের অস্থিতিশীলতার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ দলগুলো বৈজ্ঞানিক ও সুশৃঙ্খল পদ্ধতিতে নিখোঁজদের মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। দিন-রাত অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।

আরও পড়ুন

চাদে তীব্র পানি সংকট, কূপের দখল নিয়ে সংঘর্ষ বৃদ্ধি

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, এ দুর্ঘটনায় আটজন নিহত এবং ৩৪ জন নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযানে আরও তিনজনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছায়।

উল্লেখ্য, এর দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েন। ওই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়।

ভোরের আকাশ/সু.পা

চীন, ভূমিধস

শেয়ার করুন: