শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেলুচিস্তানে ১২ ‘সন্ত্রাসী’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলুচিস্তানে ১২ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বেলুচিস্তানের কালাত জেলায় অভিযান চালায়। সেখানে ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্যরা অবস্থান করছে বলে গোয়েন্দা তথ্য ছিল।

অভিযানের সময় ওই সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করা হয় বলে দাবি করেছে আইএসপিআর। পরে আস্তানাটিতে তাৎক্ষণিক হামলা চালানো হলে ভেতরে থাকা ১২ জন নিহত হয়। এ সময় সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

আইএসপিআর আরও জানায়, ওই এলাকায় ভারতের মদদপুষ্ট আরও কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা খুঁজে বের করতে পরবর্তীতে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

মুসলিম গণহত্যার যুদ্ধাপরাধী ম্লাদিককে সার্বিয়ার সামরিক সম্মান

পাকিস্তানের সেনাবাহিনী ‘আজম-ই-ইস্তেহকাম’ নামে একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এর আওতায় দেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে বেলুচিস্তানে নিয়মিত অভিযান চালানো হয়।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র ও অনুন্নত অঞ্চলগুলোর একটি। প্রদেশটিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে আসছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: