শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

ইরানের ১১ প্রতিষ্ঠানের ওপর ফের নিষেধাজ্ঞা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে ভূমিকা রাখার অভিযোগে দেশটির ১১টি প্রতিষ্ঠানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ ঘোষণা দেন। প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অর্থায়ন এবং সংবেদনশীল প্রযুক্তি পাওয়ার সুযোগ সীমিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অনিতা আনন্দ বলেন, কানাডার অবস্থান অত্যন্ত স্পষ্ট, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য সংবেদনশীল কার্যক্রম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির কথিত ক্ষতিকর কর্মকাণ্ডে অর্থায়নে ভূমিকা রাখার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের পর ২০১৬ সালে এসব প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল কানাডা।

আরও পড়ুন

আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদান

তবে অটোয়ার অভিযোগ, ইরান তার পারমাণবিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে বারবার অসহযোগিতা করেছে। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আগের প্রস্তাবগুলোর শর্তও যথাযথভাবে মেনে চলেনি তেহরান।

কানাডা সরকারের দাবি, এসব কারণে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি মোকাবিলায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: