শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান
কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

দীর্ঘ কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনা ও দফায় দফায় আলোচনার পর অবশেষে কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সাতিসানের নাম ঘোষণা করেছে কংগ্রেস। এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চলা ১০ দিনের অনিশ্চয়তার অবসান ঘটল।

দলীয় সূত্র জানায়, নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই কংগ্রেস হাইকমান্ড এ সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সাতিসানের পাশাপাশি আরও ছিলেন কংগ্রেস সংসদ সদস্য (এমপি) কেসি ভেনুগোপাল এবং জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা।

আরও পড়ুন

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় ‘ইতিবাচক ফল’ দেখছেন শি

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেস পর্যবেক্ষক মুকুল ওয়াসনিক ও অজয় মাকেন বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের মতামত রাহুল গান্ধীকে জানান। এরপর কংগ্রেসের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সতীশানের সঙ্গে কথা বলেন এবং কেরালার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠক করেন। পরে দলীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এর আগে কংগ্রেস লেজিসলেচার পার্টি (সিএলপি) এক প্রস্তাব পাসের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের পুরো ক্ষমতা দলের হাই কমান্ডের ওপর অর্পণ করেছিল।


এবারের কেরালা বিধানসভা নির্বাচনে টানা এক দশকের বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) শাসনের অবসান ঘটিয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। ১৪০ আসনের কেরালা বিধানসভায় ১০২টি আসন পেয়ে অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পার করে ইউডিএফ। এর মধ্যে এককভাবে কংগ্রেস জিতেছে ৬৩টি আসনে এবং তাদের সহযোগী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএ) পেয়েছে ২২টি আসন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তার ধর্মদম আসনটি ধরে রাখতে পারলেও তার নেতৃত্বাধীন এলডিএফ জোট মাত্র ৩৫টি আসনে গুটিয়ে গেছে। এর মধ্যে সিপিআইএম ২৬টি এবং সিপিআই ৮টি আসন পেয়েছে। এছাড়া এই নির্বাচনে তিনটি আসন জিতে কেরালায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।  সূত্র: উইয়ন নিউজ


ভোরের আকাশ/ইউএম

কেরালার নতুন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন: