শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার এবং হামলা অব্যাহত ঘোষনা দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

এতে নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

একই পোস্টে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেন। নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং তিনি কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী।

উল্লেখ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান। এমন পরিস্থিতিতেই নেতানিয়াহুর এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: