শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরএসএফের বিরুদ্ধে কঠোর বার্তা সুদানি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণকে বৈধতা দেয়—এমন কোনো রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন দেশটির সার্বভৌম পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমজাদ ফারিদ আল-তাইয়্যেব।

বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুদানের জনগণকে আরএসএফের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কাছে সমর্পণ করা হবে না। একই সঙ্গে লিবিয়ার মতো দেশভাগ বা দীর্ঘস্থায়ী বিভক্তির পরিস্থিতিও সুদান মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

দেশটির সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আল-তাইয়্যেব বলেন, উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ বর্তমানে সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরে সংঘটিত হত্যাকাণ্ডের মতো পরিস্থিতি এল-ওবেইদেও তৈরি করার চেষ্টা করেছিল আরএসএফ।

তিনি আরও দাবি করেন, এল-ওবেইদ শহরটি এল-ফাশেরের তুলনায় প্রায় তিন গুণ বড়। তবে সুদানি সরকারি বাহিনী আরএসএফের হামলা প্রতিহত করতে সক্ষম হওয়ায় সেখানে বড় ধরনের প্রাণহানি ও হত্যাকাণ্ড এড়ানো গেছে।

আরও পড়ুন

সিরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৩০

চলমান সংঘাতকে গৃহযুদ্ধ বা সমান শক্তির দুই পক্ষের লড়াই হিসেবে বর্ণনারও বিরোধিতা করেন আল-তাইয়্যেব। তার ভাষ্য, এটি সুদানের রাষ্ট্র, সরকার, জনগণ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলা।

 

ভোরের আকাশ/সু.পা

আরএসএফ, সুদান সরকার

শেয়ার করুন: