শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এতে করে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনের পরিধি আরও বিস্তৃত হলো। এ সিদ্ধান্ত এল এমন সময়ে, যখন গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় বহু প্রাণহানি ঘটছে।

আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সই সর্বশেষ দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিবিসির খবরে উল্লেখ করা হয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে প্যারিস এই ঘোষণা দেয়।

এরই মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জন গাজার বাসিন্দা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি পুনরায় বলেন— “আমরা চাই পাশাপাশি দুই রাষ্ট্র থাকুক। একটি হবে ইসরায়েল, অন্যটি ফিলিস্তিন; এবং উভয়ই একে অপরকে স্বীকৃতি দেবে।”

এদিকে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার থেকেই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে বৈশ্বিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের আয়োজক ফ্রান্স ও সৌদি আরব।

এর আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা এবং সান মারিনোসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

ভোরের আকাশ // হ.র

ফিলিস্তিনকে স্বীকৃতিফ্রান্সের প্রধানমন্ত্রীফিলিস্তিন রাষ্ট্র

শেয়ার করুন: