শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইরানে সর্বশেষ দফার সামরিক অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে তারা এ দাবি করে। খবর আলজাজিরার।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আরও পড়ুন

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

এছাড়া হরমুজ প্রণালিতে এবং এর আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে, মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তবে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। এ ঘটনায় বাহরাইনসহ বিভিন্ন আরব দেশ ইরানকে নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে।

ভোরের আকাশ/ইউএম

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

শেয়ার করুন: