শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত-রাশিয়ার ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র আপগ্রেড হয়ে ‘হাইপারসনিক’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসকে এবার হাইপারসনিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনমিক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালিপভ বলেন, ব্রহ্মসের নতুন সংস্করণ আকারে তুলনামূলক ছোট এবং ওজনে হালকা হলেও এর বিধ্বংসী ক্ষমতায় কোনো ঘাটতি থাকবে না। বরং এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, স্থল, নৌ ও বিমানবাহিনীর জন্য অধিক পাল্লা ও উচ্চ গতিসম্পন্ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন হাইপারসনিক ‘ব্রহ্মস মার্ক-২’ ক্ষেপণাস্ত্রের উন্নয়নকে সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত ‘ব্রহ্মস মার্ক-১’-এর পাল্লা প্রায় ৪৫০ কিলোমিটার। অন্যদিকে ‘ব্রহ্মস মার্ক-২’ ৮০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম হবে বলে জানা গেছে।

নতুন হাইপারসনিক ব্রহ্মসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত দ্রুতগতিতে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ না দিয়েই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

ব্রহ্মসের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রুশ রাষ্ট্রদূত জানান, শুরু থেকেই ধারাবাহিক আধুনিকায়নের মধ্য দিয়ে এগিয়েছে এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি। প্রথমে এটি স্থলবাহিনীর জন্য তৈরি করা হলেও পরে যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ এবং যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণও তৈরি করা হয়েছে।

অ্যালিপভ আরও বলেন, হাইপারসনিক ব্রহ্মসের যৌথ উৎপাদনের ক্ষেত্রে ভারতকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। এ বিষয়ে মস্কো ইতোমধ্যে নয়াদিল্লিকে বার্তা দিয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত অন্তত ১৬

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের ব্রহ্মপু্ত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে ‘ব্রহ্মস’ শব্দটি তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির উৎপাদনকারী সংস্থা ‘ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেড’ হল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন’ বা ডিআরডিও) এবং রুশ প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়া’র যৌথ উদ্যোগ।

বর্তমানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের স্থলভিত্তিক, জাহাজভিত্তিক, আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য এবং ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য—মোট চারটি সংস্করণ রয়েছে। এটি প্রচলিত বিস্ফোরকের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বর্তমানে ব্যবহৃত সুপারসনিক ব্রহ্মসের গতি শব্দের প্রায় তিনগুণ বা ম্যাক-৩, আর নতুন হাইপারসনিক সংস্করণ শব্দের গতির পাঁচগুণ বা তারও বেশি গতিতে উড়তে সক্ষম হবে। সূত্র : দ্য ইকোনমিক টাইমস

ভোরের আকাশ/সু.পা

ভারত-রাশিয়া

শেয়ার করুন: