শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের গোয়ায় নাইটক্লাবে বিস্ফোরণ, পর্যটকসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং স্থানীয় কর্মকর্তারা হতাহতের এই তথ্য নিশ্চিত করেন।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার মধ্যরাতে 'বার্চ বাই রোমিও লেন' নামের ওই ক্লাবে আগুন লাগে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে এই দিনটিকে "গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক" আখ্যা দেন। তিনি নিশ্চিত করেন যে অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন।

মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার নিশ্চিত করেছেন যে নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

ভারতঅগ্নিকাণ্ড

শেয়ার করুন: