শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তেহরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশি কূটনীতিকের বাসভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তেহরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশি কূটনীতিকের বাসভবন ধ্বংস
তেহরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশি কূটনীতিকের বাসভবন ধ্বংস

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে ওই সময় বাসায় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার শিকার ওই বাসভবনে বসবাস করতেন ইরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। তিনি বিবিসি বাংলাকে জানান, "আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে আর কিছুই অবশিষ্ট নেই। শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে।"

জানা গেছে, তেহরানের ‘জর্ডান’ এলাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করেন। এই এলাকাটি রাজধানীর তৃতীয় জেলায় অবস্থিত, যেখানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব স্থাপনাই ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল।

হামলার পূর্বাভাস পেয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফলে প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।

এ ঘটনার পর বাংলাদেশ সরকার সোমবার দুপুরে তেহরানে অবস্থিত দূতাবাস কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী তারা দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নেন।

তবে পরিস্থিতির অবনতি বিবেচনায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের বাইরে আরও নিরাপদ এলাকায় বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, "তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি।"

তিনি আরও জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি সবাই নিরাপদে রয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ওপর নিবিড় নজরদারি বজায় রাখা হবে।

সূত্র: বিবিসি বাংলা

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: