শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানী সানা পুনরুদ্ধারে অভিযান চালাবে ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী সানা পুনরুদ্ধারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি এ ঘোষণা দেন। একই দিন সামরিক বাহিনীর মুখপাত্রও সানা পুনরুদ্ধার ও হুথিদের নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে মুক্ত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।

ইয়েমেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইয়েমেন টিভিতে দেওয়া এক ভাষণে মেজর জেনারেল সামির আল-সাবরি বলেন, সানা পুনরুদ্ধারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে অনেক চমক রয়েছে, তবে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না।

একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় একই তথ্য জানান ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র মাজিদ আল নুজাইলি। তিনি বলেন, তাদের লক্ষ্য সুস্পষ্ট—হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানাকে সব ইয়েমেনবাসীর রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা।

সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নুজাইলি। তিনি বলেন, সব ইয়েমেনবাসীই ভবিষ্যতের অংশীদার। প্রতিশোধ বা প্রতিহিংসার কোনো স্থান নেই। একই জাতির নাগরিকদের মধ্যে বৈষম্যও করা হবে না।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরের বছর ২০১৫ সালে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথিরা রাজধানী সানা দখল করে নেয়। রাজধানী দখলের পর তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদি আরবে পালিয়ে যান।

তাঁর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ২০১৫ সাল থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ সংঘাতের ফলে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশ নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। ইয়েমেনের সেনাবাহিনীও প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের অনুগত। কয়েক বছর আগে এ সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়।

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

প্রায় আট বছর যুদ্ধের পর ২০২২ সাল থেকে হুথি ও প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের মধ্যে এক ধরনের অঘোষিত যুদ্ধবিরতি চলছিল। তবে ২০২৩ সালের শেষ দিকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর আঞ্চলিক সংঘাতে হুথিদের সম্পৃক্ততা বাড়তে থাকে। তারা ইসরায়েল ও লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের কারণে ইরান বর্তমানে আগের মতো হুথিদের সহায়তা ও সমর্থন দিতে পারছে না বলে দাবি করছে ইয়েমেন সরকার। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হুথিদের নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে গত জুলাই থেকে নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার রাজধানী সানা পুনরুদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দিল প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: