শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ১২ জন নিহত হয়েছে। গত রাতে কাফার রুম্মান এলাকার একটি তিনতলা আবাসিক ভবনে চালানো হামলায় দুই শিশু, চার নারীসহ ১১ জন প্রাণ হারায়।

পরে একটি গাড়িতে হওয়া পৃথক হামলায় আরো এক স্বাস্থ্যকর্মী নিহত হন। বিবিসির তথ্য অনুযায়ী, গত তিন দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে তাদের সৈন্যদের লক্ষ্য করে হিজবুল্লাহর দুটি বিস্ফোরক ড্রোন হামলার জবাবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। অস্ত্র স্থানান্তররত বেশ কয়েকজন সশস্ত্র সদস্য এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে বলে দাবি করে। তবে বেসামরিক নাগরিক নিহতের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।

অন্যদিকে, হামলা ও হতাহতের এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘটনার পর কাফার রুম্মানসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে সাধারণ বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস আজ

লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এই পরিস্থিতিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি উল্লেখ করে জানান, এসব হামলার ফলে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি চরম ঝুঁকিতে পড়ছে।

এই সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ২ মার্চ সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে প্রায় ৪৩৬২ জন নিহত হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

বিমান হামলাদক্ষিণ লেবানন

শেয়ার করুন: