শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের
ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার ইরাককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির ‘হাতিয়ার’ না হওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। ইরানের স্থলসীমান্ত অবরুদ্ধ করার মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে ইরাক বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ মোখবার এ সতর্কবার্তা দেন।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক থেকে তেল চোরাচালান বন্ধ, দুর্নীতির অবসান এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার জন্য ইরাকি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

এ ঘটনার পরই ইরাককে সতর্ক করে পোস্ট দেন মোহাম্মদ মোখবার। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক্সে দেওয়া পোস্টে মোখবার বলেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগাভাগি করাকে ইরানের পররাষ্ট্রনীতি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করে।

তিনি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন দিনগুলোতেও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।’

মোখবার বলেন, দুই দেশের এই অবিচ্ছেদ্য সম্পর্কের কারণে সীমান্তের বিষয়গুলোতে বাগদাদকে সতর্ক থাকতে হবে। যাতে তারা ইসলামের শত্রুদের হাতে হাতিয়ারে পরিণত না হয় এবং ‘অপরাধী ট্রাম্পের’ নীতি বাস্তবায়নের মাধ্যম হয়ে না দাঁড়ায়।

এর আগে গত বুধবার ইরাকের সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করে দেয়। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: