শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈরুতে ফের হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবানন থেকে উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে রাজধানী বৈরুতেও হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সোমবার (৮ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, উত্তরাঞ্চলের বসতিগুলোতে যেকোনো হামলার জবাব দাহিয়ে এলাকায় আঘাতের মাধ্যমে দেওয়া হবে। বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়ে এলাকা হিজবুল্লাহ–এর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় একাধিক ইসরায়েলি হামলা হয়েছে।

কাৎজ আরও বলেন, ইরান যদি লেবাননকে সংঘাতে জড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলার চেষ্টা করে, তাহলে তার জবাবও কঠোরভাবে দেওয়া হবে। তিনি দাবি করেন, গতকালের অভিযানে সেই সক্ষমতার প্রমাণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হরমুজ ইস্যুতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর ইসরায়েলের জারিত এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কাছাকাছি একটি প্রজেক্টাইল পড়ে যাওয়ার পর এই সতর্কতা জারি করা হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পাওয়ায় সীমান্ত পরিস্থিতি নতুন করে অস্থির হয়ে উঠছে। একই সঙ্গে লেবাননকে ঘিরে ইরান-ইসরায়েল বিরোধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে। সূত্র: সিএনএন

ভোরের আকাশ/এম

ইসরায়েল

শেয়ার করুন: