শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে বড় জাহাজ তৈরি করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের গুয়াংজু শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল গাড়ি পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক জাহাজ তৈরির কাজ শেষ করেছে। জাহাজটির দৈর্ঘ ২৩০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। বিশাল এই ধাতব দানবটি একসঙ্গে ১০ হাজার ৮০০টি যানবাহন পরিবহন করতে সক্ষম। সাধারণ গাড়ির পাশাপাশি এই জাহাজে ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি), হাইড্রোজেনচালিত যান এবং ভারী ট্রাকও পরিবহন করা যাবে।

এই জাহাজটির নাম রাখা হয়েছে ‘গ্লোভিস লিডার’। দক্ষিণ কোরীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুন্দাইয়ের জন্য নির্মিত। এটি একটি পিওর কার অ্যান্ড ট্রাক ক্যারিয়ার (পিসিটিসি)। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের (সিএসএসসি) অধীনে থাকা গুয়াংজু শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং চায়না শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানি লিমিটেড নির্ধারিত সময়ের আগেই জাহাজটির নির্মাণকাজ শেষ করেছে।

আরও পড়ুন

হরমুজ নিরাপত্তায় যুক্তরাজ্যর বৃহৎ সামরিক প্রস্তুতি

জাহাজটির (গ্লোভিস লিডার) নকশা এমনভাবে করা হয়েছে যে এর ১৪টি ডেকের মাধ্যমে বিপুল পরিমাণ গাড়ি বহন করা সম্ভব। এর আগে গাড়ি পরিবহনের সবচেয়ে বড় জাহাজের রেকর্ডটি ছিল ‘হেগ অরোরা’র দখলে, যার ধারণক্ষমতা ছিল ৯ হাজার ১০০টি যানবাহন। নতুন এই জাহাজটি আগেরটির চেয়ে ১ হাজার ৭০০টি বেশি গাড়ি বহন করতে পারবে। জাহাজটির গতিবেগ ঘণ্টায় ১৯ নট এবং এটি ১০.৫ মিটার গভীরতায় চলতে সক্ষম।

অত্যাধুনিক এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশাল এই জাহাজটিতে। এর বডির নকশা এমনভাবে করা হয়েছে যাতে ঘর্ষণ কম হয় এবং এটি বর্জ্য তাপ পুনরুদ্ধার সিস্টেমের মাধ্যমে শক্তি সাশ্রয় করতে পারে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সাধারণ জ্বালানি উভয় মাধ্যমেই চলতে সক্ষম। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) টায়ার থ্রি নির্গমন মানদণ্ড অনুযায়ী এটি নাইট্রোজেন অক্সাইড নির্গমন উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। সূত্র: ওডিটি সেন্ট্রাল


ভোরের আকাশ/সু.পা

চীনের গুয়াংজু শিপইয়ার্ড

শেয়ার করুন: