শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী আটক
সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী আটক

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এই তথ্য দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ২০,৮৮২ জন প্রবাসীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২,৯৭৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪,১৮৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,৭২২ জন রয়েছে।

এছাড়া এক হাজার ২৪৪ জনকে সীমান্ত অজান্তে পার হওয়ার সময় আটক করা হয়েছে, প্রধানত ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকরা। গ্রেপ্তারদের মধ্যে ১০,৮৯৫ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কিছু প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে কূটনৈতিক নথিপত্র সংগ্রহের জন্য তাদের দূতাবাসে পাঠানো হয়েছে।

সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করা ব্যক্তি ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা ভোগ করতে পারে। দেশটিতে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যার মধ্যে লাখ লাখ প্রবাসী শ্রমিক রয়েছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্খনকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার সংক্রান্ত খবর প্রকাশ করছে।

 

ভোরের আকাশ/হ.র

সৌদিআরবআটক

শেয়ার করুন: