শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়েতে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তবর্তী কারিবা হ্রদে যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে প্রাণঘাতী পানিপথ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) জিম্বাবুয়ের জাতীয় পুলিশ সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, উদ্ধার অভিযানে নতুন করে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

গত মঙ্গলবার ১১ আগস্ট প্রচণ্ড বাতাসের মধ্যে ফেরিটি উল্টে যায়। ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় এতে প্রায় ২৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ১৮ শিশু প্রাণ হারিয়েছে। ফেরিটি জিম্বাবুয়ের উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রামীণ ও মৎস্যজীবী সম্প্রদায়ের উদ্দেশে যাচ্ছিল।

উত্তর জিম্বাবুয়েতে গণপরিবহনের সংকট এবং সড়ক যোগাযোগের বেহাল দশার কারণে স্থানীয় মানুষের যাতায়াতে জলপথ গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালের বাইরে স্বজনদের মরদেহ শনাক্ত করতে শত শত মানুষ ভিড় করেন।

আরও পড়ুন

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি

ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দুর্ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনা দেশের পরিবহন খাতের গুরুতর ত্রুটি ও দুর্বলতাকে সামনে এনেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এদিকে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এসএইচ

জিম্বাবুয়ে

শেয়ার করুন: