শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি নিশ্চিত করেছেন, শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন্তঃবিভাগীয় জাদুঘর থেকে এগুলো চুরি হয়।

চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে রয়েছে আন্তোনেল্লো দা মেসিনার বিখ্যাত ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর তিনটি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’র দ্বিমুখী একটি প্যানেল। ইতালীয় সংবাদ সংস্থা আনসার তথ্যের বরাতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরিও বলেছেন, ধারণা করা হচ্ছে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট নাগাদ চুরির ঘটনাটি ঘটেছে।

তিনি সংবাদ সংস্থা আনসাকে বলেন, যা ঘটেছে তাতে আমরা স্তম্ভিত। এটিকে ‘জাদুঘর, শহর, সম্প্রদায় এবং শিল্প জগতের জন্য এক বিরাট ক্ষতি’ হিসেবে বর্ণনা করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ নামক চিত্রকর্মটি সরাসরি একটি সুরক্ষিত প্রদর্শন বাক্সের ভেতর থেকে সরিয়ে ফেলা হয়েছে। যদিও নিয়ে যাওয়া সমস্ত চিত্রকর্ম কাঠের প্যানেলে থাকায় সেগুলোকে সহজে গুটিয়ে নেওয়া সম্ভব ছিল না।

সিসিলিতেই জন্মগ্রহণ ও বেড়ে উঠেছিলেন। পরবর্তীকালে প্রারম্ভিক রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। ১৪৭৩ সালে তার অঙ্কিত সান গ্রেগোরিও পলিটিচ চিত্রে মা মেরিকে শিশু যিশু খ্রিস্টকে কোলে ধরে থাকতে দেখা যায়- যার দুই পাশে সেন্ট গ্রেগোরি ও সেন্ট বেনেডিক্টের পাশাপাশি বেশ কয়েকজন দেবদূত রয়েছেন।

আরও পড়ুন

ইসলামাবাদ সমঝোতা স্মারক মর্যাদা ও শক্তির: পেজেশকিয়ান

মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে বলেছেন, এই জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডে গভীরভাবে ক্ষুব্ধ। মেসিনার সকল মানুষের ঐতিহ্য লঙ্ঘিত হয়েছে। মেসিনা তার ইতিহাস চুরি হতে দেবে না।

বিবিসির প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরুতে পার্মা শহরের নিকটবর্তী একটি জাদুঘর থেকে চুরি হওয়া তিনটি শিল্পকর্ম উদ্ধারের মাত্র কয়েক দিন পরেই ইতালিতে নতুন এই চুরির ঘটনাটি ঘটাল। সেজান, রেনোয়া এবং মাতিসের আঁকা এই ছবিগুলোর সম্মিলিত মূল্য ছিল ৯ মিলিয়ন ইউরো। একটি দুষ্কৃতকারী দল মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলো নিয়ে যায়।

ভোরের আকাশ/এসএইচ

ইতালির জাদুঘর

শেয়ার করুন: